Saturday, 11 June 2016

লিমেরিক

হাওয়া সাঁতরে উড়ে গেল পায়রারা এক ঝাঁক,
নীল আকাশকে চক্কর কেটে তবেই নেবে বাঁক ।
সন্ধে নামবে একটু পরেই, ধূসর কমলা আলো
দূর দিগন্তে ছড়িয়ে দিচ্ছে স্নিগ্ধ মায়াবী জালও ;
মাল্টি-স্টোরিড কার্নিসে তারা নিরাপদে ফিরে যাক।

No comments:

Post a Comment